শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

হজ পালনে গিয়ে ১১ বাংলাদেশির মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

পবিত্র হজ পালনে সৌদি আরব গিয়ে ১১ বাংলাদেশি মারা গেছেন। তারা সবাই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। রীতি অনুযায়ী মক্কায় মারা যাওয়া মুসল্লিদের সেখানেই দাফন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি আরবের প্রতিকূল আবহাওয়া ও পরিবেশের কিছুটা ভিন্নতার কারণে প্রতিবছরই স্বাস্থ্যগত নানা সমস্যায় ভোগেন হজযাত্রীরা। এমনকি মৃত্যুও হয় অনেকের। চলতি বছরও হজ পালনে গিয়ে মক্কাতে ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। যদিও এদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত প্রায় ৭৪ হাজার বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ১ লাখ ২২ হাজার ২২১ বাংলাদেশির হজ পালনের করার কথা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পালিত হবে পবিত্র হজ।

হজযাত্রীদের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে মক্কা ও মদিনা উভয় স্থানেই জরুরি স্বাস্থ্যসেবার সব ব্যবস্থা রয়েছে। এছাড়া বাংলাদেশিদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এ দুই স্থানেই ২৪ ঘণ্টা সেবা দিতে নিয়োজিত আছে বিশেষ মেডিকেল টিম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023