শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

আদানির কেন্দ্র থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র। সঞ্চালন লাইনের ত্রুটি কাটিয়ে আজ বৃহস্পতিবার ভোর থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এর আগে, গতকাল বুধবার বেলা ২টা ৪৬ মিনিটে ঝড়ের কারণে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আদানি বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সহকারী প্রকৌশলী ও চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সঞ্চালন লাইনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আবহাওয়া খারাপ হলে স্বয়ংক্রিয়ভাবেই সংযোগ বিচ্ছিন্ন হয়, বুধবারও তাই হয়েছিল। দুপুরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। তবে এতে সঞ্চালন লাইনের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, গত মার্চ থেকে ভারতের ঝাড়খন্ডে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাচ্ছে। বাংলাদেশ আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত মার্চে। দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে দুদিন আগে। এটি থেকে মোট এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023