শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

অনিয়ম-প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধ: সিইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩

ভোট কেন্দ্রে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। তিনি বলেন, ব্যাপক অনিয়ম ধরা পড়লে, প্রভাব সৃষ্টি করলে আমরা ভোট বন্ধ করতে বাধ্য হব।

বুধবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচনে কেউ অনিয়ম করলে, পেশীশক্তির ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেয়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে। এটা কঠিন কোনো বিষয় নয়, বরং বেশ সহজ। অকারণে ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আমরা মনিটরিং করব।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আনিসুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023