শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দেশে এমন কোনো সংকট নেই যে জাতিসংঘের মধ্যস্থতার প্রয়োজন: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে এমন কোনো সংকট নেই যে জাতিসংঘের মধ্যস্থতার প্রয়োজন হবে।

বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

আগামী বছরের জানুয়ারির শুরুতে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচন প্রক্রিয়া কী হবে সেটা নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে বিএনপিসহ বিরোধী দলগুলোর বিরোধ রয়েছে। বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। দলটি ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সরকারও তাদের অবস্থানে অনড়।

এমন অবস্থার মধ্যে গতকাল আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেছেন, সংসদ নির্বাচন নিয়ে আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে আলোচনার দুয়ার খোলা রয়েছে। প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় অতীতের মতো আলোচনা হতে পারে।

বুধবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সঙ্গে আমাদের আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমাদের দেশে আমরা আলোচনা করব, এটা নিজেদের সমস্যা, নিজেরাই সমাধান করব। বিগত নির্বাচনে প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান করেছিলেন।

জাতিসংঘ কেন মধ্যস্থতা করতে যাবে এমন প্রশ্ন করে সেতুমন্ত্রী বলেন, আমাদের দেশে এমন কোনো রাজনৈতিক সংকট হয়নি যে জাতিসংঘের এখানে ইন্টারফেয়ার করতে হবে। জাতিসংঘ মধ্যস্থতা করবে স্বাধীন বাংলাদেশে সে রকম কোনো সংকট হয়নি।

এদিকে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার দল আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। পিটার হাসকে ফখরুল জানান, এ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মির্জা ফখরুল সংবাদমাধ্যমে জানান, রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তিনি সেখানে যান এবং প্রায় একঘণ্টা অবস্থান করেন। সে সময় তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং নতুন মার্কিন ভিসা নীতি নিয়ে আলোচনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023