শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

পুরো আসনের নয়, কেন্দ্রের ফল বাতিল-স্থগিত করতে পারবে ইসি: মন্ত্রিসভায় অনুমোদন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

কোনো নির্বাচনে পুরো আসন নয়, এক বা একাধিক কেন্দ্রের ফল বাতিল বা স্থাগিত করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। এমন বিধান রেখে ‘রিপ্রেজেনটেশন অব দ্য পিপল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৩’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নির্বাচনের যে কোনো মুহূর্তে পেশিশক্তি বা অন্য যে কোনো কারণে এক বা একাধিক কেন্দ্রের ফলাফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। এক বা একাধিক কেন্দ্রে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে নির্বাচন কমিশন নির্বাচনের ফল বাতিল করতে পারবে।’

পুরো নির্বাচন বাতিল করার কোনো প্রভিশন আইনে নেই বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

নির্বাচন কমিশন তো অনিয়মের কারণে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছিল- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নির্বাচন কমিশনের প্রস্তাব মন্ত্রিসভা পর্যালোচনা করে যে বিষয়গুলো যৌক্তিক বলে মনে করেছে, যে বিষয়গুলো নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত ও সহায়ক হবে বলে মনে করেছে, সেগুলো অনুমোদন করেছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023