শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

স্বজনদের সাথে ঈদ করতে ঘরমুখি মানুষ বাস-ট্রেন-লঞ্চে বাড়ি যাচ্ছেন। তাই ভোর থেকেই দেখা যাচ্ছে মানুষের উপচেপড়া ভিড়। ট্রেনে ঈদযাত্রার জন্য কমলাপুরে যাত্রীদের তিল ধারণের জায়গাটুকুও যেন পাওয়া যাচ্ছে না।

এবার ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হয় ১৭ এপ্রিল থেকে। এরপর প্রথম তিনদিন (সোম, মঙ্গল ও বুধবার) যাত্রীর তেমন ভিড় দেখা যায়নি। তবে ভিড় বেড়েছে বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে। আর শুক্রবার (২১ এপ্রিল) ভোর থেকেই সেই ভিড় আরও বাড়ে। এমনকি ট্রেনের ছাদেও দেখা গেছে শত শত যাত্রী।

ঈদযাত্রার শেষদিন হওয়ায় এদিন ভোরেই যাত্রীর চাপ তৈরি হয় কমলাপুর রেল স্টেশনে। যাত্রীর চাপ বাড়লেও টিকিট দেখিয়ে তবে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে। যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডিং টিকিট নিয়ে স্টেশনে প্রবেশ করছেন। এরমধ্যে ধূমকেতু ও নীলসাগর এক্সপ্রেসের ছাদে দেখা গেছে যাত্রীদের। অন্যদিকে যাত্রীর নিরাপত্তায় র‌্যাব-পুলিশের সঙ্গে রয়েছেন অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কমলাপুর স্টেশনে কথা হয় পরাগ হোসেন নামে এক যাত্রীর সঙ্গে। ধূমকেতু ট্রেনে গ্রামের বাড়ি রাজশাহী যাবেন তিনি। পরাগ বলেন, অনলাইনে শেষদিনের টিকিট পেয়েছি। আজ গ্রামে যাবো এটা ভাবতে ভালো লাগছে। গ্রামে পরিবারের সঙ্গে ঈদ করা মানে ঈদের খুশি কয়েকগুণ বেড়ে যাওয়া।

আরেক যাত্রী শাফিন আহমেদ বলেন, ঘরে ফেরার পথে ভোগান্তি না হলে খুব ভালো লাগে। সড়কে ইতোমধ্যে যানজট শুরু হয়েছে। এজন্য ট্রেন যাত্রা ভালো, দ্রুত সময়ে পরিবারের কাছে যাওয়া যায়।

সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী দেলোয়ার সেহরি খেয়েই স্টেশনে এসেছেন। অথচ তার ট্রেন সকাল সোয়া ৮টায়। তিনি বলেন, সেহরির পর ঘুমিয়ে গেলে আর বাড়ি যাওয়া হবে না। তাই সেহরির পরই স্টেশনে এসেছি।

কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, এদিন টিকিট থাকা সাপেক্ষে যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। আর যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা ট্রেন ছাড়ার আগ মুহূর্তে কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করছেন। যদিও স্ট্যান্ডিং টিকিট নির্দিষ্ট হওয়ায় অনেকেই সংগ্রহ করতে পারছেন না। ফলে তাদের ট্রেনযোগে এবার গ্রামে যাওয়া হচ্ছে না। অন্য কোনো বাহনে তাদের নিজ নিজ গ্রামে যেতে হবে।

ট্রেন যাত্রার দুই ঘণ্টা আগে স্ট্যান্ডিং টিকিট দেয়া হয়। তবে নিদিষ্ট আসনের শতকরা ২৫ ভাগ টিকিটের বেশি বিক্রি করা হয় না। এতে অনেকেই টিকিট কাটতে না পেরে স্টেশন ত্যাগ করছেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, আজ শেষদিন হওয়ায় যাত্রীর চাপ বেশি। তবে চাপ থাকলে শৃঙ্খলার মধ্যদিয়ে সবাই স্টেশনে প্রবেশ করছেন। এখন পর্যন্ত আমাদের ট্রেন সময়মতো ছেড়েছে। এতে খুশি যাত্রীরাও।

এবারের ঈদযাত্রায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা সাতটি ট্রেন রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে থামছে না। ট্রেনগুলো সরাসরি কমলাপুর চলে আসছে। ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে এমন উদ্যোগ। ঈদযাত্রা শুরুর দিন অর্থাৎ ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন শুক্রবার পর্যন্ত ঢাকাগামী একতা এক্সপ্রেস, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।

এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলাচল বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস যথারীতি চলবে।

এবার ঈদযাত্রার জন্য ৭ এপ্রিল থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন বিক্রি হয় ১৭ এপ্রিলের টিকিট। এরপর ৮ এপ্রিল দেয়া হয় ১৮ এপ্রিলের টিকিট। ৯ এপ্রিল পাওয়া যায় ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল দেয়া হয় ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হয় ২১ এপ্রিলের টিকিট।

আর ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয় ১৫ এপ্রিল থেকে। এদিন বিক্রি করা হয় ২৫ এপ্রিলের টিকিট। এরপর ১৬ এপ্রিল দেয়া হয় ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল পাওয়া যায় ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল দেয়া হয় ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রি করা হয় ৩০ এপ্রিলের টিকিট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023