শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ঈদ কবে, জানা যাবে কাল

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

ঈদুল ফিতরের প্রস্তুতি চলছে সর্বত্র। মুসলমানদের বৃহৎ ধর্মীয় এই উৎসব ঘিরে ঘরে ঘরে উৎসাহ-উদ্দীপনার আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এবারের ঈদ শনিবার না রোববার সেটি এখনও নির্দিষ্ট হয়নি। শাওয়াল মাসের চাঁদের ওপর নির্ভর করছে সেটি।

চাঁদ দেখতে আগামীকাল শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তারা জানায়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এদিকে জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যতম প্রতিনিধি আবহাওয়া অধিদপ্তর, শুক্রবার অর্থাৎ ২৯ রমজানের দিন সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে। সে অনুযায়ী শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

গত ৫ এপ্রিল সংস্থাটির আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর সই করা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। যা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সংস্থাটি। প্রতি মাসেই চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদন প্রকাশ করে থাকে আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু শাখা।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার (২১ এপ্রিল) অর্থাৎ ২৯ রমজান সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত সময়ের মধ্যে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023