শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নিয়ম মানলে সবসময়ই পদ্মা সেতুতে বাইক চলাচল খোলা থাকবে: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। নিয়ম মেনে চলাচল করলে সবসময়ই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল খোলা থাকবে।

বৃহস্পতিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু জাতির সম্পদ। এই সম্পদ সুশৃঙ্খলভাবে ব্যবহার করা প্রত্যেক নাগরিকের অবশ্যই করণীয় কর্তব্য। যদি পদ্মা সেতুতে চলাচলে অন্যান্য যানবাহন চলাচলের সংকট হয়, কোনো কারণে অচলাবস্থা হয়- কারও অপব্যবহারের জন্য অথবা কারও নিয়ম-নীতি না মেনে চলার জন্য, পদ্মা সেতু আবারও বাইক চলাচলের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারে।

আজ থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরুর প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সকাল থেকে যে শৃঙ্খলাবোধের পরিচয় আমাদের বাইকাররা দিচ্ছেন, তাতে আমরা সবাই খুশি। আমি আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।

এদিকে, আজ ভোর রাত থেকেই মোটরসাইকেল আরোহীদের ঢল নামে মাওয়া টোলপ্লাজা প্রান্তে। নির্দিষ্ট লেনসহ মাওয়া টোল প্লাজার দুইটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল। দীর্ঘদিন পর সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছে তারা। এসময় একে অন্যকে নিয়ম মানার বিষয়ে উৎসাহ দেয়ার চিত্র দেখা যায়।

সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী বলেন, ‘মোটরসাইকেলের টোল আদায়ে একটি কাউন্টার ব্যবহারের কথা থাকলেও বাড়তি চাপের কারণে দুটি কাউন্টার দিয়ে টোল আদায় করা হচ্ছে। প্রতি মিনিটে দুটি কাউন্টার দিয়ে ২৫-৩০টি মোটরসাইকেল সার্ভিস এরিয়া লেন দিয়ে পদ্মা পার হচ্ছে।’

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী বলেন, ‘সর্বশেষ আড়াই ঘণ্টায় প্রায় তিন হাজার মোটরসাইকেল আরোহী মাওয়া টোল প্লাজা অতিক্রম করে। এখন পর্যন্ত মোটরসাইকেল আরোহীরা নিয়ম মেনে পারাপার হচ্ছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023