শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

২০ এপ্রিল থেকে হাইকোর্টসহ সব নিন্ম আদালতে ঈদের ছুটি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ এপ্রিল থেকে হাইকোর্টসহ দেশের সব নিন্ম আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র শবে কদরের ছুটির পর দিন ২০ এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে ১১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার। এ ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে, ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল বৃহস্পতিবার ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে এবারের ঈদে টানা পাঁচ বা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

গত সোমবার মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, এবার ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। তবে মানুষের যাতায়াত যেন নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণ যেন মসৃণ হয় সেজন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023