শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নতুন ১২ দলের নিবন্ধন প্রাথমিকভাবে চূড়ান্ত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

নিবন্ধনের জন্য আবেদন করা ১২টি নতুন রাজনৈতিক দলের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব জাহাংগীর।

দলগুলো হলো- নাগরিক ঐক্য, সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিএলডিপি, বিএনএম, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি, মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ ডেমোক্রাটিক পার্টি।

তিনি বলেন, নিবন্ধনের নতুন ১২টি রাজনৈতিক দলকে প্রাথমিক বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন। এসব দলের বিষয়ে অনুসন্ধানের জন্য মাঠপর্যায়ে তদন্তে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত শেষে অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন চালুর পর বর্তমানে ৩৯টি দল নিবন্ধিত রয়েছে। দলীয় প্রার্থীর বাইরে অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কমিশনের তিনটি শর্তের মধ্যে একটি পূরণ হলে একটি দল নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়। নতুন কোনও দলকে নিবন্ধন পেতে হলে শেষ শর্তটিই পূরণ করতে হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023