শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কমলো হজের খরচ, বাড়লো নিবন্ধনের সময়

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

এ বছর হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে হজযাত্রী নিবন্ধনের সময় ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার (২২ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চার দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজের খরচ কিছুটা কমানো হয়েছে।

বুধবার থেকেই এ নিবন্ধন চলবে বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানিয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সব দেশের জন্য সৌদি আরব মিনায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির তাবুর খরচ বাবদ ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে। বাংলাদেশি টাকায় যা ১১ হাজার ২৭৫ টাকা। যারা ইতোমধ্যে পুরাতন ফি অনুযায়ী নিবন্ধন করেছেন তাদের পরবর্তীতে খাবারের টাকার সঙ্গে টাকা ফেরত দেয়া হবে।

এতে আরও বলা হয়, প্যাকেজ মূল্য হ্রাস পাওয়ায় এবং হজযাত্রীদের বয়সসীমা না থাকায় পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা আগামী ২৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো।

উল্লেখ্য, হজের খরচ বেড়ে যাওয়ায় চার দফা সময় বাড়িয়েও কোটা পূরণ হয়নি। ৯ শতাংশ আসন খালি রেখেই মঙ্গলবার নিবন্ধনের চতুর্থ দফা নিবন্ধনের সময় শেষ হয়েছে।

চলতি বছর হজের জন্য সরকারি প্যাকেজে সর্বনিম্ন ৬ লাখ ৮৩ হাজার টাকা ও বেসরকারি প্যাকেজ ৬ লাখ ৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল। গত বছরের চেয়ে এবার প্যাকেজের মূল্য বেড়েছে প্রায় দেড় লাখ টাকা। অনেকেই এটাকে অস্বাভাবিক মনে করছেন।

ডলার, রিয়াল ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিমান ভাড়া বাড়ার অজুহাতে প্যাকেজের খরচ বাড়ানো হয়েছে। এ ছাড়াও প্যাকেজের বাইরে যাত্রীর রয়েছে আরও বিভিন্ন ধরনের খরচ। সব মিলে প্যাকেজের বাইরে আরও খরচ রয়েছে।

হজ প্যাকেজের খরচ মাত্রাতিরিক্ত বাড়ানো নিয়ে সমালোচনার ঝড় বইছে। খরচ কমানের দাবিও উঠেছিল বিভিন্ন মহল থেকে। তবে এতদিন খরচ কমানোর সুযোগ নেই বলে জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023