শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

সারাদেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবারও দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়া ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী দুই দিনে আরও বাড়তে পারে।

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগ ছাড়া দেশের অন্য এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে। এ সময়ে কুষ্টিয়ার কুমারখালীতে সবচেয়ে বেশি ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া সিলেটে ২০, টাঙ্গাইলে ৫, ঈশ্বরদীতে ৩, তাড়াশে ১, রংপুরে ১, তেঁতুলিয়ায় ২, ডিমলায় ১, ময়মনসিংহে ১, নেত্রকোনায় ১, শ্রীমঙ্গলে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, কিশোরগঞ্জের নিকলী, বগুড়া, সৈয়দপুর, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, শনিবার সকালে ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে দেখা মিলেছে সূর্যের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023