শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

এনআইডি ছাড়াই কেনা যাবে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্ট দিয়ে নিবন্ধন করে গত ১ মার্চ থেকে শুরু হয় ট্রেনের টিকিট কাটা। বাধ্যতামূলক নতুন এ নিয়মের কারণে গত দু’দিনে বাংলাদেশ রেলওয়ের আয় অনেকটাই কমেছে। সে জন্য স্ট্যান্ডিং টিকিট (আসনবিহীন) কিনতে এনআইডি বা জন্ম নিবন্ধনের বাধ্যবাধকতা উঠিয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) সুজিত কুমার বিশ্বাস এ তথ্য জানান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী কবির হোসেন তালুকদার জানান, বৃহস্পতিবার (২ মার্চ) মধ্যরাত থেকে স্ট্যান্ডিং টিকিট বিক্রি উন্মুক্ত করে দেয়া হয়েছে। অনলাইন ও অফলাইনে সার্ভার উন্মুক্ত করে দেয়া হয়েছে। ফলে স্ট্যান্ডিং টিকিট কিনতে এনআইডি বা জন্ম নিবন্ধন লাগবে না। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে থেকে আমাদের মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের জন্যে ৯৩৯টি আসন রয়েছে। প্রতিদিন এ স্টেশন থেকে গড়ে আড়াই হাজার থেকে তিন হাজার যাত্রী যাতায়াত করেন। প্রতি মাসে কোটি টাকার বেশি সরকার এ স্টেশন থেকে আয় করছে। নিবন্ধন করে টিকিট সংগ্রহ বাধ্যতামূলক করায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। এতে করে যাত্রী কমে যাওয়ায় গত দু’দিনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চার লাখ টাকা রাজস্ব হারিয়েছে।

এর আগে, গত ১ মার্চ ট্রেনে নতুন পদ্ধতির টিকিটিং ব্যবস্থার উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। নতুন পদ্ধতিতে যাত্রীকে নিজের এনআইডি দিয়ে আগে অনলাইনে নিবন্ধন করে তারপর টিকিট কিনতে হবে। নিবন্ধন না করলে কাউন্টার থেকেও টিকিট পাওয়া যাবে না। নতুন পদ্ধতিতে নিবন্ধিত যাত্রী কাউন্টার বা অনলাইন থেকে একসঙ্গে চারটি টিকিট কিনতে পারবেন। তবে যার নামে টিকিট কেনা হবে, তাকে অবশ্যই ট্রেনে থাকতে হবে। টিকিট কালোবাজারি বন্ধে নতুন এই পদ্ধতি চালু করা হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023