শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

আগামী নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৬ কোটি ০৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন, মহিলা ভোটার ৫ কোটি ৮৭ লাখ ০৪ হাজার ৮৭৯ জন এবং হিজড়া ভোটার ৮৩৭ জন।

বৃহস্পতিবার সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশন থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

২০২২ সালের ২ মার্চ মোট ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০। এর মধ্যে পুরুষ ছিল ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন; নারী ছিল ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ছিল ৪৫৪ জন।

২০২২ সালের ২ মার্চ থেকে ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তাতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয় ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। এর মধ্যে পুরুষ ৪০ লাখ ৭২ হাজার ৪৫৫ জন; নারী ৩৯ লাখ ১০ হাজার ৪৩৯ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৩৮৩ জন।

একই সময়ে রিভাইজিং অথরিটির যাচাই-বাছাইয়ে নতুন করে অন্তর্ভুক্ত করা হয় ৯০ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ৬২ হাজার ৬১২ জন এবং নারী ২৭ হাজার ৬৭০ জন।

২০২২ সালের হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয় ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ৪১ লাখ ৩৫ হাজার ৬৭ জন; নারী ৩৯ লাখ ৩৮ হাজার ১০৯ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৩৮৩ জন।

একই সময়ে ভোটার কর্তন করা হয় মোট ২২ লাখ ৯ হাজার ১২৯ জন। এর মধ্যে পুরুষ ১৩ লাখ ৭৮ হাজার ৮৭২ জন এবং নারী ৮ লাখ ৩০ হাজার ২৫৭ জন।

এ বছর ভোটার বাড়ার সংখ্যা ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০; ভোটার বাড়ার হার ৫.১৮ শতাংশ।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল মন্তব্য করেছেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না বলে ভোটার উপস্থিতিও বাড়ছে না। তিনি বলেন, আশা করি আগামীতে ভোটার উপস্থিতি যথার্থ হবে। ভোট প্রদানের জন্য প্রথমই ভোটারদের নিজেদের ইচ্ছা থাকতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে।

সিইসি বলেন, সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত জরুরি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করবে কমিশন। কিন্তু কাউকে জোর করে নির্বাচনে আনবে না।

এর আগে, ভোটার দিবস উপলক্ষে আগারগাঁও নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়। এ সময় অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা জেলাসহ বিভিন্ন অঞ্চলের নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন।

এদিন পঞ্চমবারের মতো সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো- ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023