শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বেড়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের সময় অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল। নতুন করে সময় আগামী ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।

এর আগে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক ভিসা পদ্ধতি (ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড পিক্টোরিয়াল) চালু করতে যাচ্ছে। এ পদ্ধতির অধীনে ভিসার আবেদন সাবমিট করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নতুন এ পদ্ধতিতে ভিসা করার জন্য পাসপোর্ট আপাতত নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

তবে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করে যারা এরই মধ্যে ঢাকার আশনোকার হজ অফিসে পাসপোর্ট জমা দিয়েছেন, ভিসা কার্যক্রম শুরু হলে তারা সেখানে গিয়ে বায়োমেট্রিক ভিসার আবেদন করতে পারবেন বলে জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023