শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নির্বাচন নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ: আইজিপি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

নির্বাচন নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। আজ শুক্রবার সকালে সুনামগঞ্জের শাল্লা থানার নবনির্মিত স্টুডিও অ্যাপার্টমেন্ট ভবনের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ নির্বাচন নিয়ে কাজ করছি। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কীভাবে কাজ করতে হয়, পুলিশের প্রত্যেক সদস্য ওয়াকিবহাল। পুলিশের সক্ষমতা বেড়েছে। তাই ভীতসন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের চারদিকে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ছোঁয়া বাংলাদেশ পুলিশেও এসে লেগেছে। এমনকি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি, সেই নীতিতে পুলিশ কাজ করে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশের সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এ দেশের বিনিয়োগ বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করছে, যার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে। এতে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023