শিরোনাম :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাবুল হোসেন বাবু (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ২৫ নম্বর সাবপিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহাবুল হোসেন হিলির ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। ঘটনাটিকে ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে বিজিবি-বিএসএফের বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। সংশ্লিষ্ট ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ওই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে যায়। আজ সন্ধ্যায় সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ওই যুবক বাংলাদেশে আসার চেষ্টা করছিল। তখন বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ভারতের হিলির গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি ভারতে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি।’

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, ‘সীমান্তের ৩০০ গজ ভারত অভ্যন্তরে একজন হত্যার ঘটনার কথা শুনেছি। তবে সে বাংলাদেশি কি না ভারতীয় সেটি এখনও নিশ্চিত হতে পারিনি। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023