শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মাঠপর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকার নির্দেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জরুরি পরিস্থিতি ছাড়া সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত তাদের অফিসে থাকার আবারও নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কয়েক দিন আগে এক আদেশে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশনার কথা জানানো হয়েছে। এর আগে ২০২১ সালে ও ২০১৯ সালে একই ধরনের নির্দেশনা জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন আদেশে বলা হয়, মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জরুরি পরিস্থিতি ছাড়া সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকার নির্দেশনা দেয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠপর্যায়ের দপ্তরগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সম্প্রতি অনেক কর্মকর্তাকে যথাসময়ে অফিসকক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না। এ জন্য জনসাধারণ এবং অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। তাতে সাধারণ নাগরিকেরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতিও কমে যায়।

এ জন্য সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়ানোর জন্য মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই সকাল ৯টায় অফিসে এসে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করতে হবে। উল্লেখ, বর্তমানে সরকারি অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023