শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

হিরো আলম নির্বাচনী প্রচারণায় ভক্তদের সামাল দিতে হিমশিম খাচ্ছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের উপ-নির্বাচনে জোরেশোরে প্রচারণায় নেমেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। একতারা প্রতীকের নির্বাচনী প্রচারণায় ভোটের মাঠে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

হিরো আলম শুক্রবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সমর্থকদের নিয়ে ট্রাকযোগে বগুড়া-৪ নির্বাচনী এলাকার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই, ত্রি-মহুনী বাজার, পৌর শহরসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। ট্রাকের ওপর হিরো আলম একতারা হাতে দাঁড়িয়ে ভোট চান। ট্রাকে টানানো মাইকে বাজছিল নির্বাচনী গান।

সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাক থেকেই হাত নেড়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন হিরো আলম। কখনও দোকানে দোকানে গিয়ে ভোট চান। এ সময় নানা শ্রেণিপেশার মানুষ তাঁর সঙ্গে ছবি ও সেলফি তুলতে ভিড় করেন। ভক্তরাও একতারা প্রতীকের পক্ষে স্লোগান দেন। হিরো আলম ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘শুধু সেলফি তুলেন না, একতারা মার্কায় ভোটটা দিয়েন’। উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পাওয়ার পর থেকেই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আলোচিত হিরো আলম।

হিরো আলম বলেন, প্রচারণার মাঠে নামার পর থেকেই ভক্তদের সামাল দিতে হিমশিম অবস্থা। যেখানেই যাচ্ছি হাজার হাজার মানুষ একনজর দেখার জন্য ভিড় করছেন, সেলফি তুলছেন। এতে ভোটের প্রচারণা চালাতে বেশি সময় লাগছে। তবে নির্বাচনে জয়ী করার জন্য সবাইকে ‘একতারা’ মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান। আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ আসনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023