শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী স্টার লাইনের একটি পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনসুরাবাদ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জেলার নগরকান্দা উপজেলার ধর্মদী এলাকার বাকি শেখের ছেলে মাঈন উদ্দিন শেখ (৩৫), নিহত মাঈন উদ্দিনের মেয়ে তাবাসসুম (১০) ও ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া এলাকার মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬)। তারা তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

এ ঘটনার পর এলাকার বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ভাঙ্গা থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন বলেন, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মঈন উদ্দিন ও সৌরভ মাতুব্বর নামের দুজনের মৃত্যু হয়। তাবাসসুম নামের অপর এক শিশু কন্যাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানে সে মারা যান।

তিনি বলেন, ঘটনার পরে সড়ক অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023