শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় শিশু হত্যার মূল অভিযুক্ত আমিনুর আটক

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

বগুড়া শহরের গোদারপাড়ায় শিশু হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আমিনুর ইসলামকে (৪৫) আটক করেছে পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) রাতে শহরের সপ্তপদী মার্কেট থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, বগুড়া শহরের পশ্চিম গোদারপাড়া এলাকার মোঃ জলিলের ছেলে। এদিন বিষয়টি নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিঞা।

তিনি বলেন, নির্মম হত্যার শিকার শিশু তাহসিন নিহত হওয়ার পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছিলাম। এর এক পর্যায়ে শহরের সাতমাথার সপ্তপদী মার্কেটের মোবাইল রিচার্জ করতে আসে আমিনুর। পরে তাকে চিহ্নিত করে আটক করি। এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৭ টার দিকে সদরের পশ্চিম গোদারপাড়া এলাকায় পারিবারিক দ্বন্দের জেরে স্কুল পড়ুয়া তাহসিন ফকির (৯) বাঁশের খাটিয়ার সাহায্যে আঘাত করে অভিযুক্ত আমিনুর। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুর ২ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহসিন মারা যায়।

এ ঘটনায় বগুড়া সদর থানায় ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত তাহসিনের বাবা কুদ্দুস ফকির। বিষয়টি নিয়ে বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা বাবু কুমার সাহা বলেন, শিশু হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023