শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় খাটিয়ার আঘাতে শিশুকে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

বগুড়ায় পারবারিক দ্বন্দ্বের জেরে বাঁশের তৈরী খাটিয়া দিয়ে আঘাত করে তাওসীন নামের এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও কলেজ হাসপাতালে শিশু তাওসীনের মৃত্যু হয়।

নিহত শিশু, বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পশ্চিম গোদারপাড়া এলাকার কুদ্দুস ফকিরের ছেলে তাহসিন ফকির (৯)। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৭ টার দিকে সদরের পশ্চিম গোদারপাড়া এলাকায় তাওসীন স্থানীয় একটি মাঠে খেলাধুলা করছিল। তখন আমিনুল বাঁশের তৈরী খাটিয়া দিয়ে তাওসীনের মাথার উপরের অংশের বাম পাশে আঘাত করে। পরে তাহসিনকে আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাহসিন।

তাহসিনের মা তাসলিমা খাতুন বলেন, আমাদের পাশের বাড়ির আমিনুল ষড়যন্ত্র করে বাঁশের খাটিয়া দিয়ে আঘাত করে আমার ছেলেকে হত্যা করলো। আমি সন্তান হত্যার বিচার চাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত আমিনুলের সঙ্গে নিহত তাহসিনের মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠে। মূলত তারই জেরে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। তবে গতকাল দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। এর এক পর্যায়ে বাঁশ দিয়ে শিশুটিকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আজ জানলাম অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছে।

বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম বলেন, পশ্চিম গোদারপাড়া এলাকায় এক শিশুকে বাঁশের আঘাতে হত্যা করা হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার বিচার দাবি করছি।

এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, দুই পরিবারের দ্বন্দ্বের জেরে শিশু তাহসিনকে হত্যা করা হয়। আমরা শিগগিরই ঘটনার রহস্য উদঘাটন করে আইনি ব্যবস্থা নিব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023