বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন পরিষদে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পরিষদ কার্যালয়ে কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব (ভারপ্রাপ্ত) তহমিনা আক্তার, ট্যাগ অফিসার (উপজেলা সহকারী শিক্ষা অফিসার) আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য রেজাউল করিম রাজ্জাক, আশরাফ আলী, স্বপন প্রাং, সংরক্ষিত ইউপি
সদস্য ফেরদৌসী বেগম, ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম পুটু, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সবুজ আহম্মেদ, উদ্যোক্তা আল আমিন, আ’লীগ নেতা খোরশেদ আলম বাবলু, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগর সভাপতি পলাশ মিয়া, গণ্যমান্যদের
মধ্যে মোজাহার আলী, আবু তালেব প্রমুখ।