শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বাংলাদেশ শিশু একাডেমির পুরস্কার পেলেন বগুড়ার মেয়ে সৌমিকা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ এ জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করে “ক” বিভাগে নজরুল সঙ্গীত ও ভাব সঙ্গীত উভয় বিষয়ে প্রথম স্থান অধিকার জোড়া স্বর্ণপদক অর্জন করেছে বগুড়া জলেশ্বরীতলার সৌম্য লাহিড়ীর মেয়ে সৌমিকা লাহিড়ী। গত ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার ঢাকা শিশু একাডেমিতে এ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে সে বগুড়া সদর উপজেলা থেকে প্রথমে উপজেলা এরপর জেলা এবং রাজশাহী বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে অংশ নেয় জাতীয় পর্যায়ে।

সৌমিকা লাহিড়ী বগুড়ার সুপরিচিত সংগঠন বিহঙ্গ আবৃত্তি পরিষদের সহযোগী শিশু সংগঠন ত্রিতাল শিশু মনন বিকাশ কেন্দ্রের সঙ্গীত ও তালযন্ত্র বিভাগের শিক্ষার্থী। তার সঙ্গীতগুরু বাংলাদেশ বেতারের নজরুল সঙ্গীত শিল্পী প্রণব স্যানাল এবং তালযন্ত্র প্রশিক্ষক বিমল কবিরাজ। এছাড়া সৌমিকা বগুড়া জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিভাগেও প্রশিক্ষণ গ্রহন করছে।

সৌমিকার এ সাফল্যে ত্রিতাল শিশু মনন বিকাশ কেন্দ্রের সভাপতি অনুপ কুমার দাস সুবল, সাধারণ সম্পাদক নাফিউজ্জামান রাজু, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি আবৃত্তি শিল্পী ফজলে রাব্বী, ত্রিতালের সমন্বয়কারী শেখ মাসুকুর রহমান সহ ত্রিতালের প্রশিক্ষকগণ তাকে অভিনন্দন জানিয়েছেন।

সৌমিকা লাহিড়ী বগুড়ার ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী। তার এই অর্জনে তার বিদ্যালয়ের শিক্ষকরাও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023