শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

গাবতলী শষ্যের গাছ বিনষ্ট, থানায় অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

বগুড়ার গাবতলীতে রোপনকৃত ২৫শতক শষ্যক্ষেত বিনষ্টের অভিযোগ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামে। জানা গেছে, উল্লেখিত বুরুজ গ্রামের মৃত পিয়ারু প্রামানিকের ছেলে রবিউল ইসলাম নেপালতলীর কদমতলী মৌজায় ২৫শতক আবাদী জমিতে গত ২মাস আগে শষ্য রোপন করেন। কিন্তু প্রতিপক্ষরা শনিবার দিবাগত রাতে রোপনকৃত ওই শষ্যক্ষেত মই দিয়ে বিনষ্ট করে। এ ঘটনায় ভুক্তভোগী রবিউল আজ ২৫ডিসেম্বর বুরুজ গ্রামের মৃত গিয়াস উদ্দিন ফকিরের ছেলে আ: রহিম ফকির (৫৫), মৃত আফজাল প্রামানিকের ছেলে মিষ্টার (৩৫) এবং আনারুল ইসলামের ছেলে জনির (১৯) নাম উল্লেখ করে এবং ২/৩জনকে অজ্ঞাত বলে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মডেল থানার এএসআই এনামুল হক বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023