নানান আয়োজনে বগুড়ায় পালিত হলো খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব বড়দিন। আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকালে জেলা শহরের বিভিন্ন গির্জায় বাইবেল পাঠ, বাণী প্রচার, ধর্মীয় গান ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে দিনব্যাপী বড়দিন উদযাপন।
আজ সকাল হতে বিভিন্ন গির্জায় খ্রিস্ট ধর্মাবলম্বীরা সমবেত প্রার্থনায় ভবিষ্যতের জন্য শান্তি কামনা করেন। যীশু খ্রিস্টের আগমনী বার্তা সবাইকে জানান দিতে উপাসনলায়ের সামনে কীর্তন করেন তারা।
জেলা শহরের খান্দার এলাকায় বডদিন উদযাপন করতে গির্জায় এসেছেন মার্গারেট বন্দনা জুঁই। তিনি বলেন, ‘মানুষের কল্যাণে মানুষ রূপে জন্ম নেন যীশু খ্রিস্ট। জগতে মানুষে-মানুষে হানাহানি মারামারি ও অশান্তি দূর করতেই যীশুর জন্ম হয়। তাকে অনুসরণ করে আমাদের পথচলা।’
বগুড়া খ্রিস্টীয় মণ্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডি বলেন, ‘গত দুবছর করোনার কারণে আনুষ্ঠানিকভাবে বডদিন উদযাপিত হয়নি। এবার দিনটি ঘিরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যীশুর কাছে প্রার্থনা করেছি, বিশ্ব শান্তিময় হয়ে উঠুক। সব ধর্মের মানুষ যেন পৃথিবীতে শান্তিতে বাস করতে পারেন। নিজেদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে।’
বগুড়া খ্রিস্টীয় মণ্ডলীর সাধারণ সম্পাদক ছবি রাণী বিশ্বাস বলেন, ‘আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে এ ধরায় যীশুর আগমন ঘটেছিল। সে আগমন উপলক্ষে আমাদের এ আয়োজন।’
বগুড়া খ্রিস্টীয় মণ্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডি বলেন, ‘গত দুবছর করোনার কারণে বড়দিনের আনুষ্ঠানিকতায় ভাটা পড়ে। তবে এবার দিনটিকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন ককরা হয়েছে।’ যিশুর কাছে প্রার্থনা করেছি, পুরো বিশ্ব শান্তিময় হয়ে উঠুক হয়। সব ধর্মের মানুষ যেন পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারেন। নিজেদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে।’