শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

১০ দফা দাবিতে বগুড়ায় বিএনপির গণমিছিল

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, অবাধ-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে বগুড়ায় বিএনপি গণমিছিল করেছে। আজ
শনিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১ টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা বিএনপি নেতাকর্মীরা এ গণমিছিল বের করে। মিছিলটি জলেশ্বরীতলা এলাকা হয়ে নবাববাড়ী রোডে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে আলতাফুন্নেছা মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমানুল্লাহ আমান বক্তব্য দেন।
তিনি জানান, আজকে সারাদেশে যুগপৎভাবে এই গণমিছিল কর্মসূচি হচ্ছে। এই বগুড়ার সন্তান শহীদ জিয়াউর রহমারেন কৃতি সন্তান তারেক রহমান গত ১৯ ডিসেম্বর ১০ দফা দাবি ঘোষণা করেছেন, বাংলাদেশ বিনির্মাণে। প্রায় বছর খানেক আগে থেকে চালডাল নিত্য দ্রব্যের দাম বৃদ্ধি করা হয়, তখনই বিএনপি জনগনের জন্য রাজনীতি করা বিএনপি প্রতিবাদ কর্মসূচিতে যায়। ওই সময় নিত্যদ্রব্যের দাম কমানো, কৃষকদের বাঁচার জন্য জ্বালানি তেল, বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছেন তারেক রহমান। এসব দাবি নিয়ে প্রতিবাদ কর্মসূচির বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা-কর্মীদের ওপর গুলি করা হয়েছে। হত্যা করা হয়।
বিএনপির কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, আপনাদের এলাকার কৃতি সন্তান তারেক রহমানের ঘোষিত দশ দফা দাবির এই যুগপৎ আন্দোলন প্রথম শুরু করা হোক এই বগুড়ার মাটি থেকে।
সংক্ষিপ্ত এই সমাবেশে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী, খায়রুল বাশার, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ সংগঠনটির অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির এ গণমিছিলে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপির এ আয়োজনকে ঘিরে বগুড়া জেলা পুলিশ শহরজুড়ে সতর্ক অবস্থান নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023