শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী সাতদিন পর উদ্ধার গ্রেফতার ১

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

গতকাল বুধবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ অপহৃত স্কুলছাত্রীকে (১৬) সাত দিন পর আদমদীঘি বাগিচাপাড়া থেকে উদ্ধারসহ অপহরণকারী ইউসুফ আলী (২৯) গ্রেফতার করেছে।
থানা থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, উপজেলার তালোড়া দেবখন্ড চকশোলা গ্রামের দেবখন্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে (১৬) বিদ্যালয়ে যাতায়াতের সময় আদমদীঘি উপজেলার বাগিচাপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে ইউসুফ আলী (২৯) বিভিন্ন ভাবে উত্ত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। স্কুলছাত্রী বিষয়টি ভয়ে পরিবারের কাউকে জানায় নাই। ঘটনার দিন গত ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে গ্রামেই সংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য বাড়ি থেকে বের হয়। এর পর আর বাড়ি ফিরে আসে নাই। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে না পেয়ে গত ১৯ ডিসেম্বর সোমবার দুপচাঁচিয়া থানায় একটি নিখোঁজ ডায়রী যাহার নং-৮৭৫ দায়ের করে। গত ২১ ডিসেম্বর বুধবার বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, অপহৃতা স্কুল ছাত্রীকে বাগিচাপাড়ার ইউসুফ আলীর নিজ বাড়িতেই আটক রেখেছে। বিষয়টি দুপচাঁচিয়া থানায় অবগত করে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী ইউসুফ আলীকে গ্রেফতার করে। এ বিষয়ে অপহৃতা স্কুল ছাত্রীর বাবা নিজেই বাদী হয়ে ওই দিন রাতেই থানায় অপরহণসহ অপহরণে সহায়তার অভিযোগ এনে অপহরণকারী ইউসুফ আলীসহ অজ্ঞাতনামা দুই-তিন জনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ আজ বৃহস্পতিবার অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও জবানবন্দীর জন্য আদালতে এবং গ্রেফতারকৃত আসামি ইউসুফ আলীকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023