আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নেবে ফ্রান্স: ডলফিনের ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

২০১০ বিশ্বকাপে নজর কাড়ে জ্যোতিষী অক্টোপাস পল। আসরের প্রত্যেক ম্যাচেই সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল সাইকি জন্তুটি। এরপর ২০১৪ ও ২০১৮ আসরে উট, ভাল্লুক, টিয়া পাখিসহ নানা প্রাণীকে ম্যাচ প্রেডিকশন দিতে দেখা গিয়েছে। কাতার বিশ্বকাপেও রয়েছে জ্যোতিষী জন্তু। গ্রুপপর্বে ইরানের বিপক্ষে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করেছিল জ্যোতিষী উট কামিলা। মিলেও যায় তা, ইরানকে ৬-২ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড। থাইল্যান্ডের সাইকি সিংহ চাও বয় ভবিষ্যদ্বাণী করেছিল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারাবে ফ্রান্স। তাও মিলে যায়। এবার ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে যুক্তরাষ্ট্রের জ্যোতিষী ডলফিন।

আগামীকাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। দুই দলই নিজেদের তৃতীয় শিরোপার খোঁজে নামবে।

আমেরিকার জ্যোতিষী ডলফিন নিকোলাসের ভবিষ্যদ্বাণী অনুসারে, আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বাকপে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স।

ফ্লোরিডা রাজ্যের ক্লিয়ারওয়াটার ম্যারিন অ্যাকুরিয়ামের পোষা ডলফিন নিকোলাস। আমেরিকান পত্রিকা ‘ডেইলি ডালাস মর্নিং নিউজ’-এর প্রতিবেদনে সাইকি ডলফিনটির ভিডিও প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, বৃহদাকার অ্যাকুরিয়ামের কাঁচে ফ্রান্স ও আর্জেন্টিনার পতাকা লাগানো হয়। ডলফিন নিকোলাস বারবার ঘুরে ফিরে ফ্রান্সের পতাকাটি স্পর্শ করছিল। ডেইলি ডালাসের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ বিশ্বকাপের ফাইনালেও ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল নিকোলাস। তাছাড়া ২০২০ সুপার বোল (আমেরিকান ফুটবল বা রাগবি) টুর্নামেন্টেও সঠিক চ্যাম্পিয়ন দলের নাম ভবিষ্যদ্বাণী করেছিল ডলফিনটি। ২০১৭ সাল থেকে ম্যাচ প্রেডিকশন দেয়া নিকোলাস ২৬টি ভবিষ্যদ্বাণী করে ১৬টিতে সফলতা পেয়েছে।

ডলফিন নিকোলাস ছাড়াও ফাইনালের ভবিষ্যদ্বাণী করেছে কুকুর, কচ্ছপ, মাছ, ঈগলসহ বিভিন্ন জন্তু। দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়, এই জ্যোতিষী জন্তুগুলোর সিংহভাগ আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023