১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়ার গাবতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্য রাখেন ইউএনও মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা আমিনুর ইসলাম পিন্টু সরকার, হুমায়ন আলম চান্দু। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।