শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

গোল উত্তেজনায় আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

বরিশালে আর্জেন্টিনার খেলা চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপেন চন্দ্র মন্ডল (৫৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে খেলা চলাকালীন আর্জেন্টিনা প্রথম গোল করার পর এ ঘটনা ঘটে।

উপেন মন্ডল বরিশালের গৌরনদী পৌরসভার টরকীর চর মহল্লার মৃত উমেষ চন্দ্র মন্ডলের ছেলে।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপেন মন্ডলের ভাগনে সুমন বাড়ৈ জানান, তার মামা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিশ্বকাপ ফুটবলে তিনি (উপেন চন্দ্র) আর্জেন্টিনার কট্টর সমর্থক ছিলেন। মঙ্গলবার দিনগত রাত ১টার পর নিজ ঘরে টেলিভিশনে খেলা দেখছিলেন। খেলা চলাকালীন আর্জেন্টিনা প্রথম গোল করার পর উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হন উপেন চন্দ্র।

পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

দুপুরে পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান ভাগনে সুমন বাড়ৈ।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, লোকমুখে তিনি ঘটনাটি শুনেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023