শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চীনে কারখানায় আগুন, নিহত ৩৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া ২ জন নিখোঁজ রয়েছেন বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার বিকালে চীনের হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি প্ল্যান্টে আগুন লাগার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে আসে রাত ৮টায়। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে ২০১৯ সালের মার্চ মাসে, সাংহাই থেকে ২৬০ কিলোমিটার দূরে ইয়ানচেং-এ একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জন নিহত হয়েছিলো। বিস্ফোরণে আশপাশের কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘর ধ্বংস হয়।

তাছাড়াও ২০১৫ সালে উত্তর তিয়ানজিনে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৬৫ জন নিহত হয়েছিলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023