শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ভোট চলছে শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২

উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ সারা দেশে ১০২টি সাধারণ ও উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে চার পৌরসভায় সিসি ক্যামেরা দিয়ে সরাসরি মনিটরিং করছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভোটের এলাকায় অবস্থান নিয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য মঙ্গলবার দিনগত মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া ৩ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

যেসব জায়গায় নির্বাচন চলছে

চার পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভাগুলো হলো- চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ।

তিন উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাগুলো হলো- চট্টগ্রামের কর্ণফুলী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগর।

৪টি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন। ওই চার উপজেলা হলো- নেত্রকোণা সদর, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা। আরও পড়ুন- আজ স্থানীয় সরকারের শতাধিক নির্বাচন

১৯টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন পরিষদগুলো হলো- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা; কুষ্টিয়া সদরের জিয়ারথী ও কাঞ্চনপুর, মিরপুরের চিথলিয়া ও ধুবইল; জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ও ফুলকোচা; ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া; নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম; সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, গোয়াইনঘাট, পূর্ব জাফলং ও মধ্য জাফলং; ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার খাড়েরা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর।

উপ-নির্বাচন হচ্ছে ১২টি ইউপিতেও। সেগুলো হলো- লালমনিরহাট সদরের বড়বাড়ী, বগুড়ার শাজাহানপুরের আশেকপুর, যশোর সদরের আরবপুর, বাগেরহাট সদরের রাখালগাছি, মোল্লারহাটের উদয়পুর, খুলনার দিঘলিয়ার বারাকপুর, পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া, টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা, নেত্রকোণার মদনের নায়েকপুর, মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ী, কুমিল্লার চান্দিনার মহিচাইল এবং মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী।

এছাড়া ইউপি সদস্য পদে উপ-নির্বাচন হচ্ছে ৫৮ ইউনিয়নের ৬০টি ওয়ার্ডে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023