নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম কেন অবৈধ নয়: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২

বাংলাদেশ ব্যাংক থেকে অস্থায়ী লাইসেন্স নিয়ে নগদের মোবাইল ব্যাংকিং কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন মিয়াজী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামাল হোসেন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023