শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ সোমবার দুপুর ২টার দিকে সুনাককে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির (টোরি) নেতা ঘোষণা করা হয়। ব্রিটেনে ক্ষমতাসীন দলের নেতাই প্রধানমন্ত্রী হন।

ঋষি সুনাক মাত্র ৪২ বছরে ব্রিটেনের ইতিহাসে ২০০ বছরেরও বেশি সময় ধরে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হচ্ছেন।

সুনাক ২০১৫ সালে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ব্যাকবেঞ্চে দুই বছর অতিবাহিত করেন। এ সময় ব্রেক্সিট রাজনৈতিক আধিপত্য বিস্তার করে এবং সুনাক ২০১৬ সালের গণভোটের সময় ইইউ ত্যাগের পক্ষে ছিলেন।

পরে তিনি থেরেসা মে সরকারের একজন জুনিয়র মন্ত্রী হন। সুনাককে প্রথম প্রধান সরকারি ভূমিকা দিয়েছিলেন বরিস জনসন, যখন তিনি তাকে ২০১৯ সালে ট্রেজারির প্রধান সচিব এবং ২০২০ সালে চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করেছিলেন।

গত ২০ অক্টোবর মাত্র ৪৫ দিন ক্ষমতায় থাকার পর ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করেন। যদিও বরিস জনসন পদত্যাগ করার পর লিজ ট্রাসের সঙ্গে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামেন সুনাক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023