শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউরোপে ২০২৩ সালে গ্যাস সংকট ভয়াবহ হয়ে উঠবে: কাতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

ইউরোপ আগামী বছর ইতিহাসের ভয়াবহতম গ্যাস সংকটে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি। রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক ভেঙে যাওয়ার জেরে এই সংকট দেখা দিতে পারে।

মঙ্গলবার ব্রিটিশ পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সাদ আল কাবি বলেন, এই শীতে ইউরোপ তেমন সমস্যায় পড়বে না। কারণ, বিভিন্ন দেশ ইতোমধ্যে তাদের গ্যাসের মজুত পরিপূর্ণ অবস্থায় রেখেছে। এটা ভাল।

রাশিয়া সম্পূর্ণ সরবরাহ বন্ধ করে দিলে অন্যান্য উৎস থেকে গ্যাস কিনে সাময়িকভাবে হয়তো এই সংকটের সমাধান সম্ভব হবে, কিন্তু সেসব উৎস টেকসই হবে না বলে উল্লেখ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ তরলীকৃত গ্যাস (এলএনজি) রপ্তানিকারী এই দেশটির জ্বালানিমন্ত্রী।

সাদ আল কাবি বলেন, কিন্তু সামনের বছর থেকে গ্যাস ইউরোপের প্রধান ইস্যু হয়ে উঠবে। কারণ ইউরোপ রাতারাতি কোনো বিশাল আকারের পারমাণবিক চুল্লি প্রস্তুত করতে পারবে না। যদি কয়লাভিত্তিক বা জ্বালানি তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইউরোপ চালু করে, সেক্ষেত্রে ভিন্ন কথা; কিন্তু সেটিও সম্ভব নয়, কারণ রা যদি তা না হয়, সেক্ষেত্রে শেষ পর্যন্ত ইউরোপকে গ্যাসের ওপরই নির্ভর করতে হবে।

সাদ আল কাবি আরও বলেন, কিন্তু সেই গ্যাস মিলবে কোথায়? রাশিয়ার সঙ্গে ইউরোপের বাণিজ্যিক সম্পর্ক ভেঙে গেছে। বিকল্প যেসব উৎস সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ভাবছেন, সেসবের কোনোটিই টেকসই উৎস নয়। সাময়িকভাবে হয়ত সেসব থেকে গ্যাস পাওয়া যাচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে (গ্যাস সরবরাহের ক্ষেত্রে) রাশিয়ার বিকল্প হয়ে ওঠার মতো অবস্থা ওইসব উৎসের নেই।

রাশিয়ার গ্যাসের ওপর ইউরোপের নির্ভরশীলতা ব্যাপক। এতদিন এই মহাদেশের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ সরবরাহ আসত রাশিয়া থেকে। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর একরাশ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

তবে ইইউয়ের নেতারা জানিয়েছেন, আপাতত নরওয়ে ও আলজেরিয়া থেকে এলএনজি গ্যাস আমদানির মাধ্যমে গ্যাসের চাহিদা পূরণ করা হবে।

ফিন্যান্সিয়াল টাইমসকে সাদ আল কাবি বলেন, গ্যাসের ক্রয়-বিক্রয়ের চুক্তি সাধারণত দীর্ঘমেয়াদী হয়। অর্থাৎ আপনি যদি কোনো দেশ থেকে গ্যাস কেনেন, সেক্ষেত্রে ওই দেশের সঙ্গে ১৫, ২০ কিংবা ৩০ বছর মেয়াদী চুক্তিতে আপনার যেতে হবে। ইউরোপ যেসব উৎস থেকে গ্যাস কেনার কথা ভাবছে, আমার মনে হয় না তারা দীর্ঘমেয়াদে ইউরোপের চাহিদা পূরণ করতে পারবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023