শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পাকিস্তানকে ধ্বংস করেছেন ইমরান: নওয়াজ শরীফ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে একহাত নিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রধান নওয়াজ শরীফ। তিনি বলেছেন, তার ওপর প্রতিশোধ নিতে গিয়ে ইমরান খান পাকিস্তানের ক্ষতি করেছেন। আজ মঙ্গলবার দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। এ সময় তার পাশে ছিলেন মেয়ে ও দলের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘যদি ইমরান খান আমার ওপর প্রতিশোধ নিতে চায় তাহলে ঠিক আছে। কিন্তু কে তাকে পাকিস্তানের ওপর প্রতিশোধ নেওয়ার অনুমতি দিয়েছেন? আমার ওপর প্রতিশোধ নিতে গিয়ে ইমরান খান পাকিস্তানকে ধ্বংস করেছেন।’

এ ছাড়া ইমরান খানের সরকার আমলের কড়া সমালোচনা করেছেন নওয়াজ শরীফ। তিনি বলেন, ‘গত চার-পাঁচ বছরে সবকিছু বিপরীত হয়ে গেছে। ইমরান খানের শাসনে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হয়। কিন্তু আমার সরকারের সময় মানুষজন সুখী ও সন্তুষ্ট ছিল।’

এই সময় তিনি পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশার জন্য ইমরান সরকারকে দোষারোপ করেন। নওয়াজ শরীফ বলেন, পাকিস্তান একটি মর্যাদাপূর্ণ দেশ ছিল এবং এর সম্মান রক্ষার্থে তিনি নিজে কোনো কিছুর সঙ্গে আপোষ করেননি।

সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইমরান খান প্রমাণ করেছেন তিনি একজন ষড়যন্ত্রকারী। যারা জাতির সঙ্গে বেঈমানি করেছে। পুরো দেশ দেখেছে তিনি প্রতিটি ইস্যুতে বিপরীত পদক্ষেপ নিয়েছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023