শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে বাস খাদে পড়ে ২৫ বরযাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২

ভারতে বাস খাদে পড়ে ২৫ বরযাত্রী নিহত হয়েছেন। বাসটিতে ৪০ জনেরও বেশি আরোহী ছিলেন। গতকাল মঙ্গলবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গাড়ওয়ালে সিমদি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আজ বুধবার সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, হরিদ্বার জেলার লালধাং থেকে পাউরি জেলার বিরখালে একটি বিয়েবাড়িতে যাচ্ছিল বাসটি।

উত্তরাখণ্ডের পুলিশ প্রধান অশোক কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘বাস দুর্ঘটনায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাসে নারী ও শিশুসহ প্রায় ৪০ থেকে ৪২ জন আরোহী ছিল। পাউরি পুলিশ এবং গ্রামবাসীদের সহায়তায় এখনও পর্যন্ত ১৫-১৬ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি জানিয়েছেন, ‘রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজে স্থানীয় গ্রামবাসীও সাহায্য করছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023