শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ত্রাণ বিতরণের সময় দুর্গতদের থাপ্পড় দিলেন ইউপি চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

নেত্রকোনার মোহনগঞ্জে ত্রাণ নেওয়ার সময় ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয়েছেন বন্যাদুর্গতরা। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, সকালে ওই ইউনিয়নে বন্যার্তদের মাঝে আট কেজি করে চাল দিচ্ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক। এসময় লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে গেলে এক নারী ও এক যুবককে সবার সামনে চড়-থাপ্পড় মারেন আবু বক্কর সিদ্দিক। একই সময়ে গালমন্দ করে এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ভুক্তভোগীরা অভিযোগ করেন, সরকারি ত্রাণ নেওয়ার জন্য আমাদের সেখানে ডাকা হয়েছে। ত্রাণ না দিলে আমাদের বললেই হতো। সবার সামনে থাপ্পড় দিয়ে আমাদের অপমান করা হয়েছে। আমরা এর বিচার চাই।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মোবাইলে বলেন, ওই নারী তিনবার ত্রাণ নিয়েছেন। বারবার আসায় তাকে সরিয়ে দিয়েছি। কোনো লাঞ্ছিতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ আকুনজি বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023