দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

দিনাজপুরের চিরিরবন্দর উপজলায় মাজেদুর রহমান (২৪) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার আমতলী বাজারে এই ঘটনা ঘটে।

মাজেদুর দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রেলঘুন্টি এলাকার আজিমুল রহমানের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে দেড়টার দিকে আমতলী বাজারে মাজেদুরকে কুপিয়ে জখম করে ৭-৮ জন দুর্বৃত্ত। পরে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল জব্দ করেছে। এর মধ্যে একটি মোটরসাইকেল মাজেদুরের, অন্যগুলো হামলাকারীদের বলে জানা গেছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, একটি প্রাইভেট কারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023