শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নারায়ণগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

নারায়ণগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ বাইপাস সড়ক মোড়ের জিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার শিকতা গ্রামের আবদুল মজিদ (৪৫) ও মো. আয়েদ এবং শহিদুল ইসলাম (৫০)। তারা সবাই ধানকাটা শ্রমিক।

হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার অমিত সূত্রধর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর হাইওয়ের নাওজোর থানার উপপরির্দক (এসআই) মো. ফরিদুজ্জামান জানান, ওই শ্রমিকরা কুমিল্লায় ধান কাটা শেষে রাতে টিন বোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। এটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ বাইবাস হয়ে যাচ্ছিল। পথে জিন্দাপার্ক এলাকা থেকে ১০০ গজ উত্তরে গেলে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।

এ সময় ট্রাকের উপরে থাকা টিনে কাটা পড়ে ওই তিনজন ঘটনাস্থলেই নিহত ও পাঁচজন আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023