দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

দিনাজপুরের খানসামা ও বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে খানসামায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চন্দন রায় নিহত হন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন নিহত চন্দনের বড়ভাই বিজয় কুমার।
খানসামা থানার অফিসার ইনর্চাজ কামাল হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে।

অন্যদিকে শুক্রবার রাত ৭টার দিকে বীরগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী মো. ইসমাইল হোসেন নামে একজন নিহত হন। তিনি সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ছিলেন।

বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারি পালিয়ে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023