শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

যশোরে নবনির্বাচিত মেম্বারকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

যশোরের অভয়নগরের সুন্দলী ইউনিয়নের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ জানুয়ারি) সোয়া ৮টার দিক ইউনিয়নের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত উত্তম সরকার (৪০) হরিশপুর গ্রামর অশান্ত সরকারের ছেলে। তিনি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

উত্তম সরকারের চাচা স্বপন কুমার সরকার বলেন, রাতে উত্তম সুন্দলী বাজার থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিল। পেছনে আরেকটি মোটরসাইকেলে তিন ব্যক্তি যাচ্ছিল। রাত সোয়া ৮টার দিকে উত্তম হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় পেছনে আসা মোটরসাইকেল আরোহীরা তার গতিরোধ করে। তারা সামনের দিক থেকে তার বুকের বামপাশে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যান। উত্তম ঘটনাস্থলেই মারা যায়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, দুর্বৃত্তদের গুলিতে উত্তম সরকার নিহত হয়েছেন। জেলা পুলিশের মুখপাত্র ও ডিবির ওসি রুপণ কুমার সরকারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।

সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক বলেন, নবনির্বাচিত ইউপি মেম্বার উত্তম সরকার নিজ বাড়ির পাশে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা বুকে এক রাউন্ড গুলি ছোড়ে। তার বুকের অংশ ভেদ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাঠে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023