শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার শেরপুরের বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজির দাম

শহিদুল ইসলাম শাওন, শেরপুর থেকে
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

উত্তরে জেঁকে বসেছে শীত। শীতের আগমনের সঙ্গে সঙ্গে বগুড়ার শেরপুরের পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ ঘাটতির মুখে বেড়েছে সব ধরনের সবজির দাম। ৯ জানুয়ারী (রবিবার) বাজার ঘুরে দেখা যায় গত এক সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ২০ টাকা। অবশ্য এ দাম বৃদ্ধিতে আবহাওয়া অনুকুলে না থাকায় সবজির চারা নষ্ট হওয়াকে দাম বৃদ্ধির কারণ হিসেবে দায়ী করছেন সবজি চাষিরা। আবহাওয়া অনুকুলে না থাকায় কমেছে সবজির সরবরাহ এমনটিই দাবী করছেন তারা। অন্যদিকে, পাইকারি ক্রেতারা বলছেন, পাইকারি বাজারের তুলনায় খুচরা বিক্রেতারা বেশি লাভ করায় খুচরা বাজারে তারতম্য অনেক বেশি। খুচরা বিক্রেতারা বলেন, পাইকারি দামের ওপর নির্ভর করে তাঁরা খুচরা বিক্রি করেন। এতে করে দামের হেরফের হয়। খরচ বাদে তারা সামান্য লাভেই বিক্রয় করছেন। বাছাইসহ বিভিন্ন কারণে বেশি খরচ হয়ে যায় তাই লাভ কম হয়। তবে বর্তমানে হাট-বাজারে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ নেই। উপজেলার ফুলবাড়ি রেজিষ্ট্রি অফিস, বটতলা, মির্জাপুর বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে প্রতি কেজি শীতকালীন সবজিতে দাম ১০ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। উপজেলার এ বাজারগুলোতে গত সপ্তাহে ১ কেজি সিমের দাম ছিল ৩০ টাকা যা বর্তমানে ৪০ টাকা, গত সপ্তাহে ফুলকপি ছিল ২০ টাকা বর্তমানে ৪০, গত সপ্তাহে বেগুন ছিল ৩০ টাকা বর্তমানে ৫০ টাকা, কাঁচামরিচ ছিল ৩০ টাকা বর্তমানে ৬০ টাকা, টমেটো ছিল ৩০ টাকা বর্তমানে ৪০ টাকা, গাজর বিক্রি হত ২০ টাকা বর্তমানে ৩০ টাকা, শসা ছিল ৩০ টাকা বর্তমানে ৫০ টাকা, মুলার কেচি ছিল ২০ টাকা বর্তমানে ৩০ টাকা, আলু বিক্রি হত ২০ টাকা বর্তমানে ২৫ টাকা, প্রতি পিস বাঁধা কপি ছিল ১৫ টাকা বর্তমানে দাম বেড়ে ২০ টাকা, পিঁয়াজ ছিল ৩০ টাকা বর্তমানে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা বর্তমানে ৩৫ টাকা। জানতে চাইলে বাজারে আসা কৃষক রফিকুল বলেন, এবার অসময়ে বৃষ্টিপাত হওয়াতে সবজির চারা নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সবজির আমদানি কম। আর আমদানি কম থাকায় সবজির দাম বেড়ে গেছে। কেউ কেউ অভিযোগের সুরে বলেন, বাজার মনিটরিং না থাকায় অতিরিক্ত দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন তারা। যেখানে শীত কালীন সময়ে সবজির দাম কম থাকবে সেখানে এবার দাম অনেকটাই বৃদ্ধি। বর্তমানে সবজির দাম বেশি থাকার কারণে সবজি কেনা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সবজি ক্রেতা পূজা প্রামাণিক বলেন, ‘সবজির দাম খুব অল্প সময়ের মধ্যেই উঠানামা করে। বিশেষ করে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম হঠাৎ করেই বেড়ে যায় আবার কমেও যায়। তবে এখন বাজারে সবজির দাম কম থাকার কথা কিন্তু, হঠাৎ করে দাম বাড়ায় আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ময়নুল ইসলাম জানান, বাজার মনিটরিং ব্যবস্থা চালু আছে। তবে যদি কেউ অবৈধভাবে দাম বৃদ্ধি করে বা বেশি নেয় তাহরে অতি দ্রæত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023