আইনসম্মতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ের মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন।
এ মামলায় আরও জামিন পেয়েছেন নাসিরের স্ত্রী সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তাম্মীসহ আরো দু’জন।
সোমবার ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
মামলার বাদী ও তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসানের আইনজীবী ইশরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের দায়ের করা মামলায় জামিন পেলেন তারা।
অন্যদিকে নাসির মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত তার আবেদনটি নামঞ্জুর করেন।
এর আগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে (পিবিআই) রাকিব অভিযোগপত্র দিলে ওই তিনজনকে আদালতে হাজির হতে গত ৩০ সেপ্টেম্বর সমন জারি করেছিলেন আদালত।
পিবিআইর রিপোর্টে অবৈধ প্রক্রিয়ায় নাসির-তামিমা বিয়ে করেছেন বলে জানানো হয়।