শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

এক যুগ ছদ্মবেশে আত্মগোপনে থেকেও রক্ষা হলো না

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার এক সময়ের বিশিষ্ট কসমেটিকস ব্যবসায়ী আলহাজ্ব জাহিদ হোসেন খলিফা (৬০) প্রায় এক যুগ পালিয়ে ছদ্মবেশে আত্মগোপন থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে বুধবার দিবাগত গভীর রাতে বগুড়া সদর থানার একটি টিম কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এসআই জাকির আল আহসান জানান, গ্রেপ্তার জাহিদ হোসেন খলিফা বগুড়া শহরের কাটনারপাড়ার মৃত আব্দুল কুদ্দুস খলিফার ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, এক সময় শহরের গালাপট্টি ও চুড়িপট্টিসহ বিভিন্ন স্থানে তার কয়েকটি কসমেটিকস ও ইমিটেশন গহনার দোকান ছিল। এছাড়াও তিনি গালাপট্টিতে একটি এনজিও খুলে বিভিন্ন ব্যক্তি এবং ব্যাংক থেকে প্রায় ৪ কোটি টাকা তুলে আত্মসাত করেন। এর মধ্যে তিনি যমুনা ব্যাংক থেকেই ৫০ লাখ টাকারও বেশি ঋণ তোলেন। কিন্তু টাকাগুলো পরিশোধ না করায় তার বিরুদ্ধে ২০টির বেশি মামলা হলে ২০১০ সালের শেষের দিকে বগুড়া শহর ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে তিনি টেকনাফে বাড়ি ভাড়া নিয়ে ফেরিওলার ছদ্মবেশে আত্মগোপন করে থাকেন। সেখানে এভাবে তিনি প্রায় ১২ বছর আত্মগোপন করেছিলেন। জীবিকার জন্য তিনি কাপড় ভ্যানে তুলে ফেরি করে বিক্রি করতেন। তার বিরুদ্ধে ১০টি মামলার ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেপ্তারের জন্য তথ্য-প্রযুক্তির সহযোগিতা নেয়া হয়। এরপর টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্রের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই জাকির আল আহসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023