বগুড়ার নন্দীগ্রামে নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং, মাদকদ্রব্যের কুফল, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সামাজিক অবক্ষয় বিষয়ক কমিউনিটি সচেতনতা সভা করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার ধুন্দার কলেজ মাঠে থানা পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহম্মেদ রাজিউর রহমান।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, ধুন্দার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা বেগম, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান আলো, মোজাম্মেল হক, ইউপি সদস্য শাজাহান আলী, কোরবান আলী, সমাজ সেবক জিয়াউল হক প্রমূখ।