শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

সাত পাকে বাঁধা পড়লেন ভিকি-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

সব জল্পনা-কল্পনা পেরিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন দুই বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়ের প্রত্যক্ষ সাক্ষী থাকলেন সবচেয়ে কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর।

এদিন বিকেলে বারওয়ারা ফোর্টের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ‘ভিক্যাট’। এসময় বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির সাজানো লাল লেহেঙ্গায় আলো ছড়িয়েছেন ক্যাটরিনা। কড়া নিরাপত্তার মধ্যেও ফাঁস হয়েছে নতুন বউয়ের কিছু ছবি। তাতে আবছা দেখা যাচ্ছে ক্যাটরিনার মুখ, তা দেখেই ধন্য ধন্য করছেন অন্ধভক্তরা।

বিয়ে নিয়ে যে পরিমাণ গোপনীয়তা বজায় রেখেছেন ভিকি-ক্যাটরিনা তাতে অবাক হওয়া স্বাভাবিক। কিন্তু এত গোপনীয়তার মধ্যেও ছবি শিকারিদের নজর এড়াতে পারেননি তারা। দূর থেকেই বর-কনের বেশে লেন্সবন্দি হলেন দুই তারকা।

বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্যাটরিনার ছয় ভাইবোন, মাসহ নিকটাত্মীয়রা। অভিনেত্রীর খুব কাছের বন্ধু মিনি মাথুর, ‘এক থা টাইগার’ সিনেমার পরিচালক কবির খানও বিয়ের আসরে উপস্থিত ছিলেন। হাজির হয়েছেন অঙ্গদ বেদী, নেহা ধুপিয়ারা, বিজয় কৃষ্ণ আচার্যরা।

তবে এ অনুষ্ঠানে দেখা যায়নি তাদের কোনো সাবেককে। ক্যাটরিনার বিশেষ দিনে পাশে ছিলেন না সালমান খান, এমনকি ক্যাটরিনার এক সময়ের ‘বেস্ট ফ্রেন্ড’ আলিয়া ভাটও হাজির হননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023