শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

নায়িকাই হবেন গায়িকা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশের ‘প্রিয়া রে’ সিনেমায় অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। পুজন মজুমদারের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন নায়ক শান্ত খান। গত ১৮ নভেম্বর সিনেমার দ্বিতীয় লটের শুটিং করতে ঢাকায় আসেন এই অভিনেত্রী।

শুটিং শেষ করে নায়িকা জানালেন নতুন খবর। বেলাল খানের সুর-সংগীতে ‘তুমি এমনি করে থাকো’ শিরোনামে গানে কণ্ঠ দেবেন তিনি। গানটি থাকবে ‘প্রিয়া রে’ সিনেমায়। এর আগে গানটির একটি ভার্সন গেয়েছেন অবন্তী সিঁথি। সেটিই এবার নতুন করে গাইবেন কৌশানী। আগামী ৮ জানুয়ারি ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ড হবে বলে জানান তিনি।

নায়িকার ভাষ্য, ‘এর আগে অনেকবার গান গাওয়ার প্রস্তাব পেয়েছি। তবে সাহস করিনি। এই গানের কথা ও সুর এত পছন্দ হয়েছে যে, লোভ সামলাতে পারলাম না। পরিচালককে অনুরোধ করলাম আমাকে দিয়ে একটি ভার্সন গাওয়ানোর। আমি প্রতিদিনই গানটি প্র্যাকটিস করছি। আশা করি, সুরটা ভালোভাবে কণ্ঠে ধারণ করতে পারবো।’

নির্মাতা পুজন বলেন, ‘গানটি শুটিং করার সময় কৌশানী গুনগুন করে গাইতেন। অবশেষে ৩০ ডিসেম্বর তিনি আমাকে জানালেন গানটি গাইতে চান। আমিও রাজি হয়ে গেলাম। ছবির প্রচারণায় তার গাওয়া গানটি ভূমিকা রাখবে বলে আশা করছি।’

এদিকে, গতকাল শনিবার বিকেল ৪টার ফ্লাইটে কলকাতা ফিরে গেছেন কৌশানী। যাওয়ার আগে তিনি জানিয়ে গেছেন, শাপলা মিডিয়ার প্রযোজনায় আরও দুটি সিনেমায় অভিনয় করবেন তিনি। একটির নাম ‘আর্তনাদ’ আর অন্যটি ‘মিঠাই’। সিনেমাগুলো পরিচালনা করবেন জাকির হোসেন রাজু ও শামীম আহমেদ রনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023