শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের হাজিগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে হাজিগঞ্জ উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল ধেররা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড বেলাশ্বর এলাকার বাসিন্দা, সুজন (৩০), মনির (৩৫) ও সোহাগ (৩৫)।

নিহতদের সঙ্গে আসা রহিম জানান, তারা দুপুর ১২টায় কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরতে আসার উদ্দেশ্যে রওনা হয়। ছয়জন দুটি মোটরসাইকেলযোগে তারা চাঁদপুরে আসছিল।

পথিমধ্যে হাজীগঞ্জের দুর্ঘটনাস্থলে পৌঁছালে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস প্রথমে মোটরসাইকেলটিকে এক পাশ থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তায় পড়ে যায়। এসময় বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা কিছু বুঝে ওঠার আগেই এসে দেখি দুইজনের মরদেহ পড়ে আছে। তাদের ওপর দিয়ে বাস চলে যাওয়ায় দুইজনেরই মাথা থেঁতলে গেছে। একজন কিছুক্ষণ জীবিত থাকলেও অল্প সময়ের ভেতরে তার মৃত্যু হয়।

হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশীদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাজিগঞ্জ বাজার থেকে বাস ও চালককে আটক করা হয়েছে। নিহত ৩ জনের সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023